ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

রেজাল্ট না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে: নুরুল ইসলাম নুরুল

সালমান ফারসী, সুনামগঞ্জ (সদর) প্রতিনিধি

সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভোটারদের প্রতি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটের দিন ফলাফল না পাওয়া পর্যন্ত কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন।

সোমবার দুপুরে শহরের হোসেন বখত চত্বরে আয়োজিত নির্বাচনী শেষ গণমিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নুরুল বলেন, “আপনারা নিজের ঘর, গ্রাম ও এলাকা নজরে রাখবেন। ভোটের দিন ফলাফল না নিয়ে ঘরে ফিরবেন না। কেউ যদি নির্বাচনে দুর্নীতির আশ্রয় নেয়, তাহলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আগামী ১২ তারিখ ফজরের নামাজের পর থেকেই প্রত্যেকে নিজ নিজ ভোটকেন্দ্রে পাহারায় থাকবেন।”

তিনি আরও বলেন, “সকাল থেকে বিকাল পর্যন্ত শহর ও গ্রামের প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় রাখতে হবে। রেজাল্ট না আসা পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না।”

নির্বাচনে বিজয়ী হলে সুনামগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। বলেন, “আল্লাহ যদি সম্মান দেন ও সুযোগ দেন, তাহলে সুনামগঞ্জকে নেশামুক্ত করব। চাঁদাবাজি থাকবে না। আপনাদের সঙ্গে নিয়েই প্রতিটি উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করব।”

সমাবেশের আগে জেলা বিএনপির পুরাতন বাসস্টেশন এলাকার কার্যালয় থেকে ঢাক-ঢোল ও ব্যান্ডপার্টিসহ দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। জাতীয় ও দলীয় পতাকা এবং ধানের শীষ প্রতীক নিয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন।

পরে নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এসময় তিনি নিজের ও দলের নেতাকর্মীদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। পাশাপাশি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন