ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

জামায়াতকে নির্বাচিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে

ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নির্বাচিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করলে নাঙ্গলকোট-লালমাই উপজেলার চেহারা পরিবর্তন হয়ে যাবে। তিনি আরো বলেন আমাদের এমপিরা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, কাউকে করতে দিবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে বন্ধুত্বের রাজনীতি কায়েম করবো। নাঙ্গলকোট হাইস্কুল মাঠে সোমবার বিকালে কুমিল্লা-১০ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থীত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা’র প্রার্থী ইয়াছিন আরাফাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এসব কথা বলেন।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে দাঁড়িপাল্লা’র প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটি এম মাছুম, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট শাহজাহান, এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, জামায়াত নেতা ড. দেলোয়ার হাসেন, ছাত্রশিবির কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, জামায়াত নেতা সিআইপি গোলাম কবির ভূঁইয়া, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহম্মেদ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ও ডাকসু এজিএস মুহিউদ্দিন খান, নাঙ্গলকোট পৌরসভা জামায়ত আমির হারুনুর রশিদ, সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন, খেলাফত মজলিস কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া, লালমাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুন নূর, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা সোলায়মান মীর প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন জামায়াত নেতা আমিনুল হক মাওলা, উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন