মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নাসিরনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল

তাকিউল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রতি এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোকসভায় একেএম খালেদের সভাপতিত্বে এবং কেএম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নাসিরনগর সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শফিন শাফিন, বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি মো. আসমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ এবং উপজেলা জমিয়ত ইসলামের সভাপতি হাবিবুল মোরসালীন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাবিবুল মোরসালীন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে নাসিরনগর উপজেলার কৃতিসন্তান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল রচিত ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া (১৯৪৫–২০২৫): সংগ্রামমুখর জীবন’ শীর্ষক বই উপহার দেওয়া হয়।

এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন