মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
সাতক্ষীরার শ্যামনগরে এক বিশাল জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শ্যামনগর সদরের নকিপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সাদিক কায়েম বলেন, “আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ধনী-দরিদ্রের বৈষম্য থাকবে না এবং প্রত্যেক নাগরিক সমান আইনি অধিকার ভোগ করবে।”
তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অপশাসনের অবসান ঘটিয়ে ইনসাফ কায়েম করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
তরুণ সমাজই আগামীর বাংলাদেশের মেরুদণ্ড। দেশের আমূল পরিবর্তনের জন্য তরুণদের সজাগ হওয়ার এবং সঠিক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের ঢল নামে। ভিপি কায়েম যখন মঞ্চে আসেন, তখন উপস্থিত জনতা করতালি ও শ্লোগানে মুখরিত করে তোলে এলাকা। স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “শ্যামনগরের অবহেলিত জনপদের উন্নয়ন এবং উপকুলীয় মানুষের জানমালের নিরাপত্তার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের জয় নিশ্চিত করা প্রয়োজন।”
পথসভায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ছাড়াও ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।