মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফরিদপুর ০২ আসনের প্রার্থী মাওলানা আকরাম আলী সাহেবের গাড়িতে আক্রমণের চেষ্টা

মোঃ আব্দুল্লাহ আল মামুন, সালথা উপজেলা প্রতিনিধি

ফরিদপুর-২ আসনের নির্বাচনী এলাকায় প্রচারণাকালে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আকরাম আলীর গাড়িবহরে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮:৩০ মিনিটের দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামের বুড়দিয়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাওলানা আকরাম আলী তার নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে গট্টি ইউনিয়নে জনসভা করতে যাচ্ছিলেন। বুড়দিয়া বাজারে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তার পথরোধ করে এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।

মাওলানা আকরাম আলীর সফরসঙ্গী মুফতি মোস্তাফিজুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে বলেন:

“আমরা হুজুরকে নিয়ে নির্বাচনী সভায় যাচ্ছিলাম। বুড়দিয়া বাজারে পৌঁছামাত্রই বিএনপির কিছু নেতা-কর্মী আমাদের ঘিরে ধরে। তারা অত্যন্ত অশালীন ভাষায় গালাগালি শুরু করে এবং হুজুরের মাথা থেকে টুপি খুলে নেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তারা হুজুর ও আমাদের ঘিরে ধরে মারধর করতে উদ্যত হয় এবং গাড়িতে আঘাত করে।”

এই ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাওলানা আকরাম আলীর সমর্থকরা অভিযোগ করেছেন, বিরোধী পক্ষের এমন মারমুখী আচরণের কারণে নির্বাচনী প্রচারণা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সাধারণ ভোটার ও প্রার্থীর সমর্থকদের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনার পর মাওলানা আকরাম আলী ও তার সফরসঙ্গীরা দ্রুত স্থান ত্যাগ করেন। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও সমর্থকরা। তবে হামলার অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন