মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর আগের মতো নেই বলে মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহমেদ (বীর বিক্রম)। তিনি বলেন, ২০০১ সালের পর থেকে এ দলটি দুর্নীতিবাজ ব্যবসায়ী, সন্ত্রাসী ও ঋণখেলাপীদের হাতে চলে যায়।
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

স্বাধীনতা ঘোষণার ব্যাপারে জিয়াউর রহমানকে পরামর্শ দিয়েছিলেন জানিয়ে কর্ণেল অলি বলেন, আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো তাহলে বেঙ্গল রেজিমেন্টগুলো আর বিদ্রোহ করতো না।
দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ নির্বাচনে দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে-তারা মুদির গোলামি করবেন, নাকি দেশের গোলামি করবেন।

জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ।

তিনি বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের পাকরাও করে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন