মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নাচোলে জামায়াতের নির্বাচনী জনসভা: ‘ইনসাফ কায়েমে’ ভোট চাইলেন ড. মিজানুর রহমান

আব্দুল আজিজ নাচোল (চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল–গোমস্তাপুর–ভোলাহাট) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নাচোল হাটচত্বরে দলটির মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমানের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবুজার গিফারি এবং জেলা সহ-সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, “আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জনপদে শান্তি, ন্যায়বিচার ও ইনসাফ কায়েমের লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।” তিনি আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন নাচোল পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল ইসলাম, জামায়াত নেতা ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইসহাক আলী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফুল ইসলাম।
এছাড়াও স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।
জনসভায় উপস্থিত সমর্থকদের স্লোগান ও অংশগ্রহণে পুরো হাটচত্বর মুখর হয়ে ওঠে। আয়োজকদের দাবি, জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন