ভোট ভাকলা ইউনিয়নে ধানের শীর্ষে ভোট চাইলেন গোয়ালন্দ উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভোট ভাকলা ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম-এর পক্ষে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার সারাদিন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
রেজাউল হাসান মিঠু বলেন, “আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম একজন সৎ, সাহসী ও জনগণের পরীক্ষিত নেতা। দেশ ও জনগণের অধিকার রক্ষায় ধানের শীর্ষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ প্রয়োজন, আর সেই অংশগ্রহণের মাধ্যমই হলো ধানের শীর্ষে ভোট প্রদান।
গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
















