মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধ্যানিবেদন

জিয়াউর রহমানঃ ব্যুরো প্রধান(সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম
অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধ্যানিবেদন

ছবি- সকালের বার্তা

রবিবার বেলা ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরির মিলনায়তে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগের সদস্য সুখেন্দু সেন’র সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য ও সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ফসলরক্ষা বাঁধ কার্যক্রমে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। ফসলরক্ষা বাঁধের প্রাক্কলন কর্মসূচি দৃশ্যমান ছিল না, যার ফলে অপ্রয়োজনীয় পিআইসি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পিআইসি গঠনে মাঠ প্রশাসনের গণশুনানী কার্যক্রম ছিলো অকার্যকর ও লোক দেখানো।
গত ১৫ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ১টি করে ফসলরক্ষা বাঁধের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অধিকাংশ পিআইসির কাজে চরম ধীরগতি, অব্যবস্থাপনা ও নিম্নমানের কাজ পরিলক্ষিত হয়েছে। অনেক ক্ষেত্রে ওয়ার্ক অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শুরু হয়নি, পিআইসিগুলো কাজের নির্দেশনা পেয়েছে প্রায় দুই সপ্তাহ বিলম্বে।

চলতি অর্থবছরে ১৪৫ কোটি টাকা বরাদ্দ দিয়ে পিআইসি করা হয়েছে ৭০২টি। এসব পিআইসির মধ্যে অপ্রয়োজনীয় ও অক্ষত বাঁধও রয়েছে। এতে হাওরের জীববৈচিত্র্যের ক্ষতিসহ রাষ্ট্রিয় অর্থের অপচয় হচ্ছে। হাওরের কান্দা ও ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় আবাদি জমি, উর্বরতা ও গো-চারণ ভূমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাঁধ সংলগ্ন কৃষক ও সাধারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রে পিআইসির কার্যক্রম সম্পর্কে অবগত নন, কারণ অধিকাংশ প্রকল্প এলাকায় কাজের বিবরণী সম্বলিত সাইনবোর্ড ও পরিদর্শন বই দৃশ্যমান নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠে এসেছে।

এসব অনিয়ম রোধে নেতৃবৃন্দ ১১টি প্রস্তাবনা তুলে ধরেন, সেগুলো হলো, ফসলরক্ষা বাঁধের প্রাক্কলন যথাসময়ে শুরু ও শেষ করে তা স্থানীয় জনগণ ও গণমাধ্যমকে জানানো, আগামী বছর কার্যকর ও স্বচ্ছ গণশুনানীর মাধ্যমে পিআইসি গঠন নিশ্চিত করা, ওয়ার্ক অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শুরু ও শেষ করা, কাবিটা নীতিমালা অনুসারে প্রকৃত কৃষকদের দিয়ে পিআইসি গঠন এবং অনিয়ম-দুর্নীতি বন্ধ করা, অতিরিক্ত অর্থ বরাদ্দ রোধে জেলা ও উপজেলা প্রশাসনের ভূমিকা জোরদার করা, গুরুত্বপূর্ণ ক্লোজারগুলো চিহ্নিত করে টেকসই কাজ নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা, সব পিআইসিতে কাজ শুরুর আগেই সাইনবোর্ড ও পরিদর্শন বই দৃশ্যমান রাখা, ‘কাবিটা নীতিমালা সংশোধনী ২০২৩’ এর পূর্ণাঙ্গ ও সফল বাস্তবায়ন নিশ্চিত করা, জরিপের মাধ্যমে যেখানে সম্ভব সেখানে সুইচ গেইট স্থাপনের উদ্যোগ নেয়া, অপ্রয়োজনীয় ও অক্ষত বাঁধে প্রকল্প গ্রহণের বিষয়ে প্রকল্প এলাকার স্থানীয় জনগণ, কৃষক আন্দোলনের নেতৃবৃন্দের সমন্বয়ে দুদকের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও বন্যা সমস্যা নিরসনে পরিকল্পিত নদী খননের উদ্যোগ গ্রহণ করা।
এসময় উপস্থিত ছিলেন জনউদ্যোগের সদস্য অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, বুরহান উদ্দিন, সদস্য সচিব সাইদুর রহমান আসাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

খায়রুল আলম নয়ন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম
ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে সারসংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত ছাপড়হাটী ইউনিয়ন সার ডিলার পয়েন্ট শোভাগঞ্জ বাজার থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মিজানুর রহমান মন্ডল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শাকিল মিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এছাড়াও কৃষক কান্তি বর্মন ও সাংবাদিক নয়ন।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বিধান চন্দ্র রায় ( নীলফামারী) প্রতিনিধি,  প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম
সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, নীলফামারীর উদ্যোগে সোমবার (০৯ নভেম্বর ) সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের (মোবাইল ভ্যান) মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎এদিন সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড়, বাসটার্মিনাল, ক্যান্টনমেন্ট বাজার ও চৌমুহনী বাজারে মোবাইল ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ল্যাবে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি, খাবারে শিল্প লবণের ব্যবহার, পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট, হলুদ ও মরিচের গুঁড়ায় লেড-ক্রোমেট এবং দুধে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি যাচাই করা হয়।

‎ল্যাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমাণ ল্যাবের কার্যক্রম সরাসরি পরিদর্শন করানো হয়।

‎এ সময় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক টিভি বাণিজ্যিক (টিভি সি) প্রদর্শন করা হয়।

‎জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

‎

হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

ছবি: হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফিয়ান কাদের।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুফিয়ান কাদের। তাঁর প্রার্থিতায় উপজেলা বিএনপির সমর্থন রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত সুফিয়ান কাদের এবার জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হলে হরিরামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন।

সুফিয়ান কাদের মনে করেন, জনপ্রতিনিধিত্ব কোনো ব্যক্তিগত ক্ষমতা বা মর্যাদা অর্জনের বিষয় নয়; বরং এটি জনগণের আমানত ও সেবা করার দায়িত্ব। ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনকে তিনি অগ্রাধিকার দিতে চান।

এ ছাড়া অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

তাঁর মতে, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ এবং জবাবদিহি থাকা প্রয়োজন।

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে সুফিয়ান কাদের হরিরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করেছেন।

জনগণের আস্থা অর্জন করে জনসেবার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব হরিরামপুর গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।