নাচোলে জামায়াতের নির্বাচনী জনসভা: ‘ইনসাফ কায়েমে’ ভোট চাইলেন ড. মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল–গোমস্তাপুর–ভোলাহাট) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নাচোল হাটচত্বরে দলটির মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমানের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।...