ধুনটে ইউএনওর অভিযান ভ্রাম্যমাণ আদালতে ৫ চালককে জরিমানা।
বগুড়ার ধুনটে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে পাঁচ মোটরযান চালককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন।...