সরাইলে পুলিশি অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিনার সংগীয় ফোর্সসহ গোয়েন্দা টিমের তথ্য অনুসারে হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম, সিলেট রিজিওনের দিকনির্দেশনায় রবিবার (১৯ এপ্রিল) ঢাকা-কুমিল্লা মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের লাবিবা বাস কাউন্টারের পূর্ব পাশে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কুমিল্লা মুখী লেনে সকাল ১১ ঘটিকার সময় ০৩ কেজি গাজাসহ ০২ জন মাদক কারবারিকে আটক করেন।
আটকৃত মাদক কারবারিরা হলেন ১. মোঃ তোফাজ্জল হক (১৮), পিতা- আব্দুর রশিদ, মাতা- জোৎস্না আক্তার, গ্রাম- বায়েক বালিউড়া, পোস্ট- সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
২. মোঃ আলাউদ্দিন (১৬), পিতা- আব্দুস কুদ্দুস মিয়া, মাতা- মর্জিনা বেগম, গ্রাম- চারাধারি, পোস্ট- চানলা, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
এই বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।














