দৌলতদিয়ায় মধ্যরাতে প্রশাসনের অভিযান: অবৈধ বালু উত্তোলনে ১০ জনের কারাদণ্ড, জব্দ কাটার ও ক্যারিং বডি
ছবি- সকালের বার্তা
দৌলতদিয়ায় মধ্যরাতে প্রশাসনের অভিযান: অবৈধ বালু উত্তোলনে ১০ জনের কারাদণ্ড, জব্দ কাটার ও ক্যারিং বডি।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন কলাবাগান এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশগ্রহণ করে।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান। অভিযান চলাকালে একটি কাটার ও দুটি ক্যারিং বডি জব্দ করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত কাটার ও ক্যারিং বডি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















