বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

৬ মাসেও বেনাপোলে কসাই মিজান হত্যা রহস্য উন্মোচন নয়, অভিযোগ পরিবারের দিকে

মোঃ আনিছুর রহমান, বেনাপোল যশোর প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৭ পিএম
৬ মাসেও বেনাপোলে কসাই মিজান হত্যা রহস্য উন্মোচন নয়, অভিযোগ পরিবারের দিকে

৬ মাস পেরিয়ে গেলেও বেনাপোলের কসাই মিজান হত্যার রহস্য উন্মোচিত হয়নি? অভিযোগের তীর পরিবারের দিকে
বেনাপোল প্রতিনিধি:
যশোর এর বেনাপোলে গরু ব্যবসায়ী ও কসাই মিজানুর রহমান হত্যাকান্ডটি রহস্যময় ও পরিকল্পিত। তাকে গলা কেটে নিজ বাড়িতে হত্যার ৬ মাস অতিবাহিত হলেও এবং যথেষ্ট এ হত্যাকান্ডের আলামত থাকলেও কেন পুলিশ হত্যার রহস্য উন্মোচন এবং কারা এই হত্যার সাথে জড়িত থাকতে পারে তা সনাক্ত করতে না পারায় এ নিয়ে চলছে এলাকায় নানা আলোচনা সমালোচনা।

গত ২০২৫ সালের আগষ্ট মাসে দিবাগত রাত্রে বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে নিজ বাড়িতে তাকে জবাই করে হত্যা করা হয়। সিসি টিভির ক্যামেরায় বহিরাগত কারো প্রবেশ না দেখায় এটি নিয়ে ব্যপক আলোচনা ও সন্দেহের তীর ছুড়ছে অনেক মিজান এর ছেলে মেয়ে ও স্ত্রীর দিকে।

স্থানীয় সুত্র জানায় এত সুরক্ষিত বাড়িতে বাইরে কারো প্রবেশ না থাকলে হত্যাকন্ড কি ভাবে ঘটলো? এ প্রশ্ন এখন মুখ্য হয়ে দাড়িয়েছে। অনেকেই ধারনা করছেন হত্যার আগে মিজানকে চেতনানাশক কিছু দেওয়া হয়ে থাকতে পারে। কারন এমন নৃশংস ঘটনার সময় তার কোন চিৎকার শুনা যায়নি। নিহতের স্ত্রী ফিরোজা জানান, ঘটনার দিন রাত আনুমানিক ১১ টার দিকে মিজান বাড়িতে ফিরে গেট ও ঘরের দরজায় তালা লাগিয়ে ঘুমাতে যান। মিজান রাত আনুমানিক আড়াইটার দিকে গরু কাটতে বাহিরে যায়।ওই দিন রাত আনুমানিক ৩ টার দিকে ভ্যানচালক ডাকাডাকি করলে আমি বাইরে গিয়ে দেখি ঘরের গেটের প্রায় তিনগজ দুরে তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। যে স্থানে মিজানকে হত্যা করা হয়েছে সে জায়গাটা সিসি ক্যামেরার আওতাভুক্ত না থাকায় ও নানা গুঞ্জন রয়েছে এটা একটি ছক একে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী মিজানের সাথে তার আগের দিন মেয়ে ফাতেমা খাতুন বৃষ্টির বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে মেয়ে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী ওই বাড়িতে ঘটনার দিনে একবার নীল শার্ট পরিহীত এক ব্যাক্তিকে বাড়ি প্রবেশ করতে দেখা যায়। ওই ব্যাক্তি প্রায় ওই বাড়িতে যাতায়াত করে। তাকে নিয়ে চলছে রহস্যের ধুম্রজাল। তবে তাকে রাত্রে প্রবেশ করতে দেখা যায়নি। ওই বাড়িতে প্রবেশ করতে গেলে অনেক কষ্ট করে বাড়ির দক্ষিন পাশ দিয়ে পাচিল ডিঙিয়ে একটি গাছে চড়ে নীচে নামতে হবে তাহলে সিসি ক্যামেরার আওতায় পড়বে না।

বিশেষ সুত্র জানায় মিজান হত্যাকান্ডের সাথে পরকীয়া প্রেমের মত কোন ঘটনা ও থাকতে পারে। এবং নিজের স্ত্রী ও মেয়ে চেতনানাশক ঔষধ দিয়ে নিস্তেজ করে হত্যা করতে পারে। কারন মিজান হত্যার পর যেখানে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে সেখানে সে টান টান হয়ে শুয়ে পড়ে রয়েছে। তার লুঙ্গি যেমন তেমন রয়েছে। সে কোন দাপাদাপি করে নাই। আবার ভ্যান ওয়ালা ডাকাডাকির আগে মিজান ঘর থেকে বের হয়ে গেটের তিনগজের মাধ্যে হত্যা হয়েছে তাকে ঘর থেকে বা কে বের করল? আবার ঘরের গেট কে বন্ধ করল? আবার ভ্যান ওয়ালার ডাকাডাকির পর মিজান এর স্ত্রী দরজা খুলে দেওয়ার ও শব্দ পাওয়া যাচ্ছে সিসি ক্যামেরায়। এছাড়া সিসি ক্যামেরায় শব্দে শুনা গেছে মিজানের স্ত্রী ফিরোজা বলছে এ বৃষ্টি এবার কি করবি। নানা ধরনের ধুম্রজাল বইছে এ হত্যা কান্ড।

আবার ফিরোজা ওই সময় বলেছিলেন আমার যা হারাবার তা হারিয়ে গেছে আমি মামলা করব না। এরপর মিজান এর ভাই বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।

মিজান হত্যাকান্ডে প্রকৃত রহস্য উন্মোচিত না হওয়ায় একজন ওসি ও বেনাপোল পোর্ট থানা থেকে বদলী হয়েছে বলে শুঞ্জন উঠেছে।তারপর দুই জন ওসি আসলেও কেন এ রহস্যের দ্বার উন্মোচন হচ্ছে না এ নিয়ে চলছে এলাকায় নানা আলোচনা সমালোচনা।

এ বিষয় বেনাপোল পোর্ট থানার এস আই (উপ-পরিদর্শক) মামলার আইও মানিক সাহা বলেন, মিজান হত্যা মামলার রহস্যের এখনো কোন অগ্রগতি নাই। আমরা চেষ্টা চালাচ্ছি সাধ্যমতো।

উল্লেখ্য মিজান এলাকায় একজন ভাল মানুষ হিসাবে পরিচিত ছিল। তার নামে কোন মামলা ও ছিল না।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।