ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে নগরকান্দাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর নিহত...